মানবপাচার রোধে ১০ দফা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবপাচার প্রতিরোধে সার্ক সনদের ব্যাপ্তি বাড়ানোসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও অ্যাটসেক বাংলাদেশ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে সংগঠন দুটি এসব দাবি তুলে ধরে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, অ্যাটসেক বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী, ইমরানুল হক চৌধুরী প্রমুখ।