মানবপাচারে ‘জড়িত’ ট্রলার মাঝি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহপরীর দ্বীপ থেকে মালয়েশিয়ায় সমুদ্রপথে বাংলাদেশি নাগরিকদের পাচারের অভিযোগে সাকের আহমদ (৩৮) নামের ট্রলারের একজন মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে।গত মঙ্গলবার রাতে টেকনাফ পৌর এলাকার হোটেল গ্রিন গার্ডেন থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার আলমের নেতৃত্বে চালানো অভিযানে তাঁকে আটক করা হয়। আটক হওয়া সাকের মিয়ানমারের আকিয়াব মেউর কূলের বাসিন্দা আলী আহমদের ছেলে।আটকের পর সাকের আহমদ জানান, মালয়েশিয়ায় অবৈধভাবে লোক পাঠানোর দালাল চক্রের সদস্য শাহপরীর দ্বীপের ইসমাইল, জিয়াবুল হক, মো. রফিক, আবদুস শুক্কুর ও ছৈয়দ হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে ব্যবহার করে মানুষ পাচারের কাজ চালিয়ে আসছিল। ৭ ফেব্রুয়ারি শাহপরীর উপকূলীয় এলাকায় বিজিবি ছয়জন যাত্রীসহ যে ট্রলার জব্দ করে, তার মাঝিদের একজন ছিলেন তিনি।