মানবপ্রাচীর গড়বে ২০ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম ও অপহরণের শিকার হওয়া রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, ছাত্রসহ সবাইকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোরালো দাবিতে ৩০ আগস্ট শনিবার খুলনা মহানগরে মানবপ্রাচীর সৃষ্টি করবে ২০-দলীয় জোট। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের ডাকবাংলা মোড়ে হার্ড মেটাল গ্যালারি থেকে শুরু হয়ে এ মানবপ্রাচীরের শেষ হবে শহরের শেষ প্রান্ত শিরোমণি পর্যন্ত। গতকাল বুধবার দুপুরে নগরের কে ডি ঘোষ সড়কে বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। জোটের সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাস্টার শফিকুল আলম, বিজেপির সভাপতি লতিফুর রহমার, পিপলস লীগের সভাপতি সৈয়দ আফতাব হোসেন, জাগপার সভাপতি সালাউদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ।