মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলের বিএনপি নেতা আজিজুর রহমান ওরফে কামাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার উলুহাটি, রাজগাতী, আউটারগাতি, গাংগাইল ও বনাটি গ্রামের লোকজন গতকাল কয়েক কিলোমিটার পথ হেঁটে নান্দাইল পৌর শহরে আসেন। এরপর তাঁরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন। আজিজুর রহমান উপজেলার রাজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। গত ২১ জুলাই রাতে দুর্বৃত্তরা আজিজুরকে হত্যা করা হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি