প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌরসভার কার্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মানববন্ধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার মধ্যে ৭ নম্বর ওয়ার্ড সবচেয়ে বড়। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় দুই শতাংশ জমির মধ্যে একটি কার্যালয় তৈরির কাজ শুরু হয়। কিন্তু বন বিভাগের চন্দ্রা ফরেস্টের কর্মকর্তারা সম্প্রতি কার্যালয় নির্মাণের কাজ বন্ধ করেন।