মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুসল্লিরা। শহরের কোর্ট বিল্ডিং জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। অপরদিকে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা শাপলা চত্বরে এসে জমায়েত হয়। পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শহরের শাপলা চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন মাওলানা আবু তাহের আনসারী, মাওলানা জাহেদুল ইসলাম, আক্তার উদ্দিন মামুন প্রমুখ।