মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের কারণে উচ্ছেদ হওয়া আদিবাসী পরিবারদের বসতভিটা ফেরত দেওয়া, পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও মিথ্যা মামলা প্রত্যহারের দাবিতে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে গতকাল রোববার বেলা ১১টায় মানববন্ধন করেছে খাগড়াছড়ি সচেতন নাগরিক কমিটি।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সাবেক শিক্ষক অনন্ত বিহারী খীসা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা, সন্তোষিত চাকমা, কিরণ মারমা ও মিলন দেওয়ান। মানববন্ধন শেষে খাগড়াছড়ি সচেতন নাগরিক সমাজের পক্ষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন বন্ধ করা ও তাদের প্রত্যাহার, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তিদান ও ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তাদানের দাবি জানানো হয়। অপর দিকে ২ নম্বর বাবুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা উদ্বেগ জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বাবুছড়ায় বিজিবি সদর দপ্তর স্থাপন নিয়ে গত ১০ জুন বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় আদিবাসীদের অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপর থেকে এলাকার প্রাথমিক শিক্ষার্থীরা ভয়ে বিদ্যালয়ে যাচ্ছে না।