মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে জুলাই মাসের বেতন ও বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী পুলিশ লাইনস শাখা। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের মাসদাইর পুলিশ লাইনস এলাকায় এ মানববন্ধন হয়। শাখা ফ্রন্টের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ প্রমুখ।