প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের চৌমোহনা চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন হয়। এদিকে গত মঙ্গলবার বিকেলে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে সাংস্কৃতিক সংগঠন অরুণোদয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে শহরে যুদ্ধবিরোধী প্রচারপত্র বিলি করা হয়। এতে গাজায় অব্যাহত গণহত্যা ছাড়াও সম্প্রতি মালয়েশিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলারও প্রতিবাদ জানানো হয়।