মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় এসএটিভির ব্যুরোপ্রধান সুনীল দাস ও ক্যামেরাম্যান রকিবুল ইসলামের ওপর সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা হাবিবের নেতৃত্বে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকেরা মানববন্ধন করেছেন। খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, খুলনা সাংবাদিক ইউনিয়ন ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে গতকাল শনিবার নগরের পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও সমকাল-এর ব্যুরোপ্রধান মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।