প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেলচালক চন্দন ত্রিপুরা ও গৃহবধূ রচনা দেবী ত্রিপুরার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরে গতকাল সোমবার সকাল ১০টায় মানববন্ধন করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপূর্ব ত্রিপুরা, সুকোমল ত্রিপুরা, যতন ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, নমিতা চাকমা, উবিক মোহন ত্রিপুরা প্রমুখ।