প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে গতকাল বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় পার্টি। শহরের আলফাত স্কয়ার এলাকায় এক ঘণ্টার এই মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সদর আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খোশনূর, বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।