মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের প্রথম বর্ষের ছাত্র জাহেদুল ইসলামের (২১) মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁর স্বজন ও বন্ধুরা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে তাঁরা জাহেদের হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন। এর মধ্যে ছিল ‘এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’, ‘আমরা জাহেদ হত্যার বিচার চাই’, ‘আত্মহত্যার নামে ধামাচাপা দেওয়া চলবে না’ ইত্যাদি।
নিহত জাহেদের মামা হোসাইন কামাল বলেন, ‘দুর্বৃত্তরা জাহেদকে পরিকল্পিতভাবে খুন করেছে।’