মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে রাজীব হোসেন নামে যুবলীগের এক কর্মীর ওপর হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন উপজেলা যুবলীগের নেতা-কর্মী ও বিভিন্ন স্তরের মানুষ। লৌহজংয়ের ঘোড়দৌড় বাজারের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় মুন্সিগঞ্জ-মাওয়া সড়কে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ আলী, আক্তার হোসেন মেম্বার, গোলাম হোসেন মাস্টার প্রমুখ। গত ৩১ জুলাই রাতে উপজেলার মর্শদগাঁও গ্রামে রাজীবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।