মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় কুষ্টিয়া শহর আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান ওরফে মোমিজকে জগতি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে স্কুলের কয়েক শ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, যেহেতু স্কুল সভাপতির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাই তাঁকে অপসারণ করা হোক।