মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে আওয়ামী লীগের সদ্যবহিষ্কৃত নেতাসহ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়কে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে কুষ্টিয়া শহরতলির বারখাদা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী এ মানববন্ধন করেন। এ সময় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান ওরফে মোমিজ ও তাঁর সহযোগী যুবলীগের নেতা এস এম বিদ্যুতের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।