মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্প্রচার নীতিমালার নামে সম্প্রচার নিয়ন্ত্রণে সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল রোববার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালার নামে সরকার স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, সংবাদকর্মীদের পেশাগত মর্যাদার পরিবেশ খর্ব করার ষড়যন্ত্র করছে।