মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিষমুক্ত খাবার চাই’ প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়া উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার শেরকোল বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে গঠিত স্বাধীন নারী সংগঠন পল্লী সমাজ এর আয়োজন করে। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপসহকারী কৃষি কর্মকর্তা মইনুল ইসলাম প্রমুখ।