মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারের ওপর পুলিশি নির্যাতন চালানোর প্রতিবাদে গতকাল রোববার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। রংপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে এ কর্মসূচিতে রংপুরে কর্মরত সব সাংবাদিক অংশ নেন। সমাবেশে অভিযোগ করা হয়, অখিল পোদ্দারের ওপর হামলা ও নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। বরং তাঁকে রক্ষা করার চেষ্টা করছে পুলিশ। তাঁরা অবিলম্বে পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করার দাবি জানান।