মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আসলমপুঞ্জি (নাহার-১) থেকে খাসিয়াদের উচ্ছেদের প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান সমিতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বেলা পৌনে একটার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান আবদুল আউয়াল বিশ্বাস, অর্থনীতি বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।