প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে স্বতন্ত্র পরীক্ষা হল, ক্লাসরুম নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে সারা বছর ক্লাস চালু রাখা, ভর্তি-সংকট নিরসনে জেলায় জেলায় পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় নির্মাণ করার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। জেলা সভাপতি সজল বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, ছাত্রনেতা সুলতানা আক্তার, বেলাল হোসেন, কিশোর দাস, আশিক প্রমুখ।