মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলামের ওপর হামলা ও কক্ষ ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বিজ্ঞান ভবনের সামনে ওই মানববন্ধন হয়। গতকালের মানববন্ধন থেকে শিক্ষক সমিতি তাদের চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি আগামী রোববার থেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। তবে ওই দিন থেকে দোষী ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করার ঘোষণা দেন।