মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্যাসের দাবিতে মানববন্ধন হয়েছে। রায়পুর পৌর শহরের প্রধান সড়কে গতকাল সকালে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এ মানববন্ধনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের জাতীয় পার্টি (জাপা এরশাদ) দলীয় সাংসদ মোহাম্মদ নোমান নেতৃত্ব দেন। এতে ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সাংসদ মোহাম্মদ নোমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গ্যাসের দাবি রায়পুরবাসীর দীর্ঘদিনের। গ্যাস না থাকার কারণে বিপুল সম্ভাবনা থাকার পরও এখানে শিল্পকারখানা গড়ে উঠছে না। বিষয়টি আমি সংসদেও উপস্থাপন করেছি।’