প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে গতকাল বুধবার পাহাড়ি ছাত্র পরিষদ আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ কয়েকটি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রাঙামাটি সরকারি কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বেলা ১১টা থেকে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি চলে। কর্মসূচি চলাকালে পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ত্রিজিনাদ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য আস্তিক চাকমা, রাঙামাটি জেলা তথ্য ও প্রচার সম্পাদক রূপম চাকমা প্রমুখ।