প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনগর উপজেলার খেয়াঘাট বাজার-কালার বাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে খেয়াঘাট বাজার শ্রমিক ইউনিয়ন ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম। গতকাল শনিবার বিকেলে খেয়াঘাট বাজার এলাকায় এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন খেয়াঘাট বাজার বণিক সমিতির নেতা রফিকুল ইসলাম, খেয়াঘাট বাজার শ্রমিক ইউনিয়নের নেতা জিলু মিয়া, এলাকার বাসিন্দা আবদুল ওয়াদুদ, সাজ উদ্দিন, আজমল আলী, লিপন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই সড়কটির যুগিকোনা থেকে প্রায় আট কিলোমিটার অংশ সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে কয়েক ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।