মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী ধারার আইনজীবীরা আদালত বর্জন ও মানববন্ধন করেছেন। দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রিপল চাকমা ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী দলের সভাপতি আবদুল মালেকের নেতৃত্বে জাতীয়তাবাদী ধারার আইনজীবীরা বার কাউন্সিলের সম্মুখে মানববন্ধন ও পরে জেলা জজ ও মুখ্য বিচারিক হাকিমের আদালত চত্বর প্রদক্ষিণ করেন। মানববন্ধনে সাবেক পিপি মঞ্জুর মোর্শেদ, আরিফ উদ্দিন, বেদারুল ইসলাম, সৃজনী ত্রিপুরা প্রমুখ অংশগ্রহণ করেন।