মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সকাল ১০টায় হাসপাতালের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক মারুফা বেগম, সহসাধারণ সম্পাদক মনোয়ারা, সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার, লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন প্রমুখ।