প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা পূজা উদ্যাপন পরিষদ। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের গৌরাঙ্গ বাজার সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে বক্তৃতা করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ভোপেন্দ্র ভৌমিক, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিজয় শংকর রায়, পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক প্রমুখ। গত বৃহস্পতিবার পৌর শহরের বত্রিশ মহল্লার নগুয়া বকুলতলা, অনির্বাণ সংঘ, নতুন পল্লি সংঘ, গোপাল ভবন এবং হরিজন পল্লির সর্বজনীন মণ্ডপের প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।