মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে স্কুলছাত্র জুয়েল শেখের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। মধুখালী-নওপাড়া বাজার সড়কের আমডাঙ্গা বাজার এলাকায় গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে নওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন মানবাধিকারকর্মী সুলতান আহম্মেদ, মাসুদুল ইসলাম প্রমুখ।