মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের সময়সীমা বাড়ানোর দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন দেড় শতাধিক শিক্ষার্থী। গতকাল সোমবার দুপুরে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এমসি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। দুপুর সাড়ে ১২টায় আয়োজিত ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণিত বিভাগের ছাত্র মো. সাইদুর রহমান। বক্তব্য দেন শিক্ষার্থী মো. ইব্রাহিম, সুপ্রিতা বসু, ইকবাল হোসেন প্রমুখ। সভায় শিক্ষার্থীরা বিসিএসের আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৬ নভেম্বরের পর যেকোনো দিন নির্ধারণ করার দাবি জানান। সিলেট প্রতিনিধি