মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার উপকণ্ঠে চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জমির অবৈধ দখল ঠেকাতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা। গত রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়। চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য খোকন আকন জানান, কয়েক মাস আগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে বিদ্যালয়ের জমি দখল হয়েছিল। পরে স্থানীয় আওয়ামী লীগের সাংসদ গোলাম সবুর সেই দখল উচ্ছেদ করেন। সম্প্রতি ওই সাংসদ মারা যাওয়ায় আবারও তা দখলের পাঁয়তারা চলছে।  পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি