মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার পঞ্চগড়-ঢাকা মহাসড়কে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। মিলনমেলাকে পুঁজি করে কতিপয় ব্যক্তির আর্থিক দুর্নীতি, অব্যবস্থাপনা, সিন্ডিকেটবাজি, স্বেচ্ছাচারিতা ও ব্যক্তি প্রতারণার প্রতিবাদে তাঁরা এ মানববন্ধনের আয়োজন করেন। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত এ কর্মসূচি চলে। গত বুধবার বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে ওই মিলনমেলা হয়।