প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুপুত্র সাহাত দেওয়ানকে (৫) হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া জুলহাস দেওয়ানের ফাঁসির দাবিতে গতকাল রোববার মুন্সিগঞ্জ শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুরের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। প্রথমে তাঁরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর থানারপুল চত্বরে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন করেন। গত বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকার একটি ঝোঁপ থেকে সাহাতের লাশ উদ্ধার করে পুলিশ।