প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে নয়া দিগন্ত পত্রিকার সংবাদদাতা আজিজুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুর শহরে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজবাড়ী রোডে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন হয়। এতে বিভিন্ন দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যুগান্তর-এর গাজীপুর প্রতিনিধি আমিনুল ইসলাম, কালের কণ্ঠর নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ প্রমুখ।