মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, পরকীয়া, নারী-শিশু পাচার, খুন, ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধের দাবিতে গতকাল রোববার পঞ্চগড় জজকোর্টের সামনে মানববন্ধন হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে অগ্রণী মহিলা উন্নয়ন সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে সাদিয়া মহিলা উন্নয়ন সমিতি, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির লোকজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবদুল কাদের, পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার, অগ্রণী মহিলা উন্নয়ন সমিতির সভাপতি মনিরা পারভীন, পল্লীছায়া মহিলা উন্নয়ন সমিতির সভাপতি কে এ দিলখুশা প্রমুখ।