মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরের বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র জুবায়েরের অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে ফরিদপুরের বিলনালিয়া-নগরকান্দা আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী ওই সব কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন। এ ছাড়া ফরহাদ হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।