প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে নছিমনচালক ওমর মণ্ডল ওরফে উম্বারের (৩৫) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সুলতানপুর এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত ব্যক্তির বাবা শাহজাহান আলী মণ্ডল, ছোট ভাই জুলহাস আলী মণ্ডল প্রমুখ। মানববন্ধন শেষে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রসঙ্গত, চলতি বছরের ১৪ অক্টোবর উম্বারের লাশ তাঁর বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে কুমার নদের পাড়ে একটি বাবলাগাছের ডালে ঝুলিয়ে রাখা হয়।