মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর থেকে চট্টগ্রাম এবং বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা পর্যন্ত দুটি আন্তনগর ট্রেন চালুর দাবিতে জামালপুর স্টেশন প্ল্যাটফর্মে মানববন্ধন করেছেন জামালপুরবাসী। গতকাল রোববার দুপুরে জামালপুর নাগরিক উন্নয়ন কমিটি এ কর্মসূচি পালন করে। পরে উন্নয়ন কমিটির পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হককে স্মারকলিপি দেওয়া হয়। কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আনোয়ার হোসেন, রোকেয়া সরদার, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।