প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কৃষিভিত্তিক শিল্পনগর, আইটি ভিলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহসহ সাত দফা দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর উন্নয়ন সমন্বয় পরিষদ। রংপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই মানববন্ধন। এ সময় সমাবেশে বক্তৃতা দেন সংগঠনের আহ্বায়ক চৌধুরী খালেকুজ্জামান, অধ্যক্ষ রেজাউল হক, অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম, ভাষাসৈনিক মীর আনিছুল হক পেয়ারা, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।