প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী আলিফ ইসলাম, সাদিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশের শিক্ষার্থীদের এই নৈতিক দাবি মেনে নেওয়া উচিত। এতে দেশের দরিদ্র শিক্ষার্থীরা লাভবান হবে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা