মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কলেজছাত্রী রত্না বেগমের (২০) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের ইসলামপুরে কাজী শফিকুল ইসলাম কলেজের সামনে কলেজের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রত্নাকে ডাকাতেরা পরিকল্পিতভাবে খুন করেছে। তাঁরা রত্নার খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি চান। পুলিশ এ ব্যাপারে কালক্ষেপণ করলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। গত শুক্রবার দিবাগত রাতে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে একদল ডাকাত রত্নাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।