প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোর্ডের নাম পরিবর্তন, বিএসসি ও এমএসসি কোর্স শেষে সনদের দ্বিতীয় শ্রেণির মর্যাদাদানসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন করা হয়। এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে এসে জড়ো হন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী নুরুল আক্তার সবুজ, সুষমা বিশ্বাস, মুজাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা তাঁদের দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান।