মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) অবিভক্ত নোয়াখালী সদর থানার অধিনায়ক শহীদ অহিদুর রহমান অদুদের স্মৃতি সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘শহীদ অহিদুর রহমান অদুদ স্মৃতি সংসদ’।
গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে শহীদ অহিদুরের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শহীদ অহিদুর রহমান অদুদ স্মৃতি সংসদের সভাপতি শাহ আলম।
বক্তব্য দেন শহীদ অহিদুরের সহযোদ্ধা আবুল কাশেম জিএস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, কবি এনাম আহসান, নোয়াখালী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, পরিমল চন্দ্র দাস, সলিম উল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শহীদ অহিদুর রহমানের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বরের আগে এই বীরের নাম স্মৃতিফলকে স্থাপন ও কোম্পানীগঞ্জের বামনী কলেজকে শহীদ অহিদুরের নামে নামকরণ এবং তাঁর নামে সরকারিভাবে একটি গ্রন্থাগার করার দাবি জানান।