মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত পরিবর্তন করার দাবি জানিয়ে ময়মনসিংহ শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে গতকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করেছেন। শিক্ষার্থীরা বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে একবারই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারার যে নিয়ম কর্তৃপক্ষ করতে যাচ্ছে, তাঁরা সেটা মেনে নেবেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের বাধ্য করার জন্য এই নিয়ম করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। শিক্ষার্থীরা আরও বলেন, দাবি মেনে না নেওয়া হলে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।