প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল ও গ্যাসের দাম না বাড়ানোর দাবিতে গতকাল শনিবার দুপুরে ভোলা সদর রোডের কে জাহান শপিং কমপ্লেক্সের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানববন্ধন ও পথসভা করেছে। সভায় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী বলেন, গ্যাস-বিদ্যুৎ চুরি-লুটপাটের খেসারত জনগণ দেবে কেন। আমলা-মন্ত্রীর চুরির ক্ষতিপূরণ পোষাতে সরকার বারবার তেল ও গ্যাসের দাম বাড়াচ্ছে। এটা বন্ধ করতে হবে। সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আফসার উদ্দিন, সুজনের সভাপতি নওশেদ আলম, সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য দেন।