মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পৌরসভা সমিতির (ম্যাব) খুলনা অঞ্চলের প্রচার সম্পাদক ও যশোর নওয়াপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোল্লা ওলিউর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছে নাটোর ও সিংড়া পৌর পরিষদ। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিষদের সব কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন। ম্যাবের মহাসচিব ও সিংড়া পৌরসভার মেয়র শামিম আল রাজি বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত রোববার দুর্বৃত্তদের গুলিতে ওলিউর রহমান নিহত হন।