প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা ও বিশ্ব বৌদ্ধ শাসন সেবক সংঘের প্রধান ধর্মীয় গুরু উপঞা জোত মহাথের প্রকাশ উচহ্লা ভান্তের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিশ্ব বৌদ্ধ শাসন সেবক সংঘের ব্যানারে বৌদ্ধধর্মাবলম্বীরা মানববন্ধন করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার লারমা স্কয়ারে আয়োজিত মানববন্ধনে কংজ অং চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন কংজরী মারমা, নোয়াধন চাকমা, নব কুমার চাকমা প্রমুখ।