প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকার আবদুল আজিজ ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র রিঙ্কু শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা আধা ঘণ্টার কর্মসূচি পালন করে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপালচন্দ্র বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক লিয়াকত আলী মোল্লা ও রিঙ্কুর বাবা আক্কাস শেখ বক্তব্য দেন। এতে বক্তারা অবিলম্বে রিঙ্কুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। রিঙ্কু পড়ালেখার পাশাপাশি অটোরিকশা চালাত। গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বিপুল দে জানান, মামলার চার আসামি জবানবন্দি দিয়েছে।