মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সমাজের বিবেক জাগ্রত হোক’ স্লোগান নিয়ে গতকাল সুনামগঞ্জ শহরে বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। শহরের আলফাত স্কয়ার এলাকায় দুপুরে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য, আন্দোলন সম্পাদিকা সঞ্চিতা চৌধুরী, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি আয়েশা খানম, পৌর কাউন্সিলর আরতি তালুকদার প্রমুখ। মানববন্ধন শেষে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।