প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের রামপালে কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে গতকাল রোববার দুপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামে একটি সংগঠন মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সংগঠনের জেলা কমিটির সংগঠক ভবতোষ বিশ্বাসের সভাপতিত্বে শম্পা বসু, শরীফ তেহরান আলম, রাশিব রহমান, মাসুদুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, রামপালে বিদুৎকেন্দ্র স্থাপন করা হলে ভবিষ্যতে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। মাগুরা প্রতিনিধি